সারাদেশ

গাঁজাসহ ছাত্রদল নেতা আটক

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরে গাঁজাসহ ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন ওরফে অনুকে (৩৬) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় এক নারীসহ আরও দুজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (০৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের চর কমলাপুর মহল্লার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ছাত্রদল নেতা অনু ফরিদপুর পৌরসভার উত্তর সাদীপুর মহল্লার বাসিন্দা। অপর দুজন হলেন- মো. সাফায়েত (৩৩) ও ২৭ বছর বয়সী এক তরুণী।

ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শহরের চর কমলাপুর মহল্লার সাফায়েতের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। অভিযানের সময় ওই বাড়ি থেকে চারটি তাজা গাঁজার গাছ জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার বলেন, এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা