সারাদেশ

করোনায় সর্বকনিষ্ঠ ভাষাসৈনিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জের সর্বকনিষ্ঠ ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন আহম্মেদ। শুক্রবার (৯ জুলাই) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বাদ জুমা আমলাপাড়া বড় মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ দাফন করা হবে।

মরহুমের ভগ্নপতি চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েতের সভাপতি হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। নারায়ণগঞ্জের সর্বকনিষ্ঠ ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা।

সম্প্রতি মোসলেহ উদ্দিন আহম্মেদ ও তার সহধর্মিণী খাদিজা আরোজা বেগম করোনায় আক্রান্ত হয়েছিলেন। দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছিলেন তার পুত্র আমিরুল মোসলেমিন জনি।

তিনি জানান, তার বাবা ও মা করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে এবং তাদের আইসিইউতে নেওয়ার চেষ্টা চলছে।

১৯৫২ সালের ২৯ ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনে নারায়ণগঞ্জ যখন শিক্ষিকা মমতাজ বেগমের গ্রেফতার কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল তখন নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত ঐতিহ্যবাহী বায়তুল আমান ভবন থেকে সবচেয়ে কম বয়সে গ্রেফতার হয়েছিলেন নারায়ণগঞ্জের আমলাপাড়া নিবাসী ভাষা সৈনিক মোসলেহউদ্দিন। ওই ভবনের একটি গোসলখানায় দীর্ঘক্ষণ লুকিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি তার। তিনি যখন গ্রেফতার হন তখন তিনি হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা