সারাদেশ

পীরগঞ্জে আদিবাসীদের বাড়ী উচ্ছেদের অভিযোগ

শাকিল মাহমুদ, রংপুর: রংপুরের পীরগঞ্জে আদিবাসীদের বসতবাড়ী উচ্ছেদের অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম মৌজায় বনবিভাগ স্থানীয় সাঁওতাল আদিবাসীদের বসতবাড়ী উচ্ছেদ করে সামাজিক বনায়নের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন আদিবাসীরা।

রবিবার (৫ জুন) আদিবাসীদের ও ভূমিহীনদের নিয়ে একটি সমাবেশ করেছে পীরগঞ্জ উপজেলা ভূমিহীন কল্যান সমিতি।

আদিবাসীরা বলছেন, শতাব্দীর পর শতাব্দী ধরে তারা এই ভূমিতে বসবাস করে আসছে। তাদের আগে তাদের পূর্ববর্তী কয়েক প্রজন্ম এই ভূমিতেই বসবাস করেছিল। যদিও এই ভূমির মালিকানা নিয়ে কিছু অসংগতি রয়েছে। তবুও প্রথাগত রীতি অনুযায়ী আদিবাসীরাই এই ভূমির মালিকানার দাবিদার।কিন্তু বন বিভাগ সেইসব রীতি নীতির তোয়াক্কা না করে আদিবাসীদের বসতবাড়ী উচ্ছেদের হুমকি দিচ্ছে।

এদিকে বন বিভাগের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে উঠছে আদিবাসীরা।

রমিডিয়াস মূমুর সভাপতিত্বে দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান, জহির উদ্দিন,সাবেক ইউপি সদস্য সিদ্দিক মিয়া,আদিবাসী নেতা রোজিনা সরেন, যোসেফ মুমু, বাংলাদেশ কমিউনিস্ট পাটি পীরগঞ্জ উপজেলা সভাপতি এডভোকেট আবু সুফিয়ান হিরু, সাপ্তাহিক বজ্রকথা প্রকাশক ও সম্পাদক কবি সুলতান আহম্মেদ সোনা,উপজেলা নাগরিক কমিটির সভাপতি এডভোকেট কাজী লুমুম্বা লুমু প্রমুখ।

কাজী লুমুম্বা লুমু বলেন,শতাধিক বছরের পূর্বপুরুষের বসতভিটা থেকে আদিবাসীদের উচ্ছেদের ষড়যন্ত্র মুক্তিযুদ্ধের চেতনা ও আইন পরিপন্থী। রাষ্ট্রের চরিত্র লুটেরা হওয়ায় বনবিভাগ রংপুরের পীরগঞ্জ উপজেলার 'পাটগ্রামে'র আদিবাসীদের উচ্ছেদে গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি আরো বলেন,১৮৫৫ খ্রিস্টাব্দে উপমহাদেশে ব্রিটিশ শোষক-শাসকদের বিরুদ্ধে প্রথম সংগঠিত প্রতিবাদ-প্রতিরোধ ও প্রথম সশস্ত্র সংগ্রাম এবং ৭১-এ সাহসী স্বাধীনতা সংগ্রামী আদিবাসীদের উত্তরসূরিগন যেভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সেইভাবে বন বিভাগের এমন অমানবিক ও অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধেও আদিবাসীদের রুখে দাড়াতে হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বকেয়া বেতন ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে ঢাকাকে ৮ জোনে ভাগ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছ...

বুধবার ঢাকার যেসব মার্কেট বন্ধ

চলুন জেনে নেওয়া যাক বুধবার (১৯ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা