সারাদেশ

ঘরে ঘরে খাদ্য সহায়তা নিয়ে ইউএনও

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে রাত দিন কাজ করে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল।

করোনা পরিস্থিতিতে সবাইকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন ইউএনও। এছাড়াও এ পরিস্থিতিতে জীবন রক্ষায় সবাইকে মাস্ক পরতে সচেতন করছেন তিনি।

এদিকে বর্তমান পরিস্থিতিতে লকডাউনের কারণে হতদরিদ্র মানুষ যারা খাদ্য সঙ্কটে বেকায়দায় পড়েছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন ইউএনও আরিফুল হক মৃদুল। চলতি লকডাউনে কোনও মানুষ যেন খাদ্য সঙ্কটে কষ্ট না করে, সেইদিকে বিশেষ নজর দিয়েছেন প্রশাসনের এই কর্মকর্তা। গরিব অসহায় মানুষের ঘরে ঘরে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দিতে এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন তিনি।

ইউএনও আরিফুল হক মৃদুল উপজেলাবাসীর উদ্দেশ্যে বরাবরই বলে আসছেন, "বতর্মান পরিস্থিতিতে আপনারা নিজে বাঁচুন; পাশাপাশি অন্যকে বাঁচাতেও সহযোগিতা করুন।" করোনায় লকডাউনে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী, চা দোকানি ও সড়কের পাশে ভাসমান দোকানিদের বাড়িতে খাবার আছে কি-না; এসব ব্যাপারেও খোঁজ নিচ্ছেন। এছাড়াও অসহায় গরিব মানুষের ঘরে খাবার আছি কি-না; ঘরে ঘরে লোক মারফত খোঁজ খবর নিচ্ছেন ইউএনও। তাঁর এই ইতিবাচক কর্মকাণ্ডে খুশি উপজেলার নানা পেশার মানুষ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা