সারাদেশ

কুকুর-বেড়ালের আশ্রম হাসপাতাল

নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রুগির কেবিনে, বিছানায় কুকুর ঘুমানো ও কুকুর বেড়ালকে দুধ পান করাচ্ছে এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে আবার প্রশ্ন উঠেছে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মান নিয়ে।

গত ১ জুলাই ভিডিওটি ধারণ করেন ডিএম সালাম নামে এক ফেসবুক ব্যবহারকারী ও আজ ৭ জুলাই ভিডিওটি ধারণ করেন মো. জাকির হোসেন নামে একজন ফেসবুক ব্যবহারকারী।

ভিডিওতে দেখা যায়, সে মজা করে ভিডিওটি তার মুঠোফোনে ধারণ করেন এবং বিভিন্ন কৌতুকের ছলে কুকুর বিছানায় ঘুমানোর বিষয়টির তিব্র নিন্দা জানান।

ভিডিওতে তিনি বলেন, লকডাউনের কারণে কুকুরের কোন কাজ নেই এই জন্য সে হাসপাতালের কেবিনের বিছানায় শুয়ে লকডাউন পালন করছে।

অপর ভিডিওটিতে মো. জাকির হোসেনের মোবাইলে স্ট্রার্টাস হুবহু তুলে ধরা হলো, মুন্সীগঞ্জ সদর হাসপাতালে দ্বিতীয় তলা থেকে তোলা ছবি এবং ভিডিও, সময় সকাল দশটা। এখানে বেঁচে থাকার জন্য একটি পশু আরেকটি পশুকে তার দুধ দিয়ে সহযোগিতা করছে।

তিনি আজ বুধবার তার মায়ের চিকিৎসা করাতে গিয়ে এ ভিডিওচিত্রটি ধারণ করেন।

এর প্রেক্ষাপটে অন্যান্য মানুষের বক্তব্য ছিলো অনেক কঠোর। অনেকে কমেন্টের মাধ্যমে হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ বলছেন, কিভাবে হাসপাতালের ভিতর কুকুর-বেড়াল আনাগোনা করে। আবার নাকি সিসি ক্যামেরা আছে। ব্যবস্থাপনা ও নিরাপত্তার বালাই নেই এ হাসপাতালে। রফিকুল আমিন খান কমেন্টে লিখেছেন, মানুষের চিকিৎসা দেয়া হয় না বিধায় এটি এখন কুকুরের বিশ্রামখানা।

এ বিষয়ে সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, অসতর্কতায় হাসপাতালের দরজা খোলা ছিলো। আর দুধ খাওয়ানোর বিষয়টা ভাবনার বিষয়। আগামীতে পরবর্তীতে যেনো এমন ভুল না হয় সে বিষয়ে দায়িত্বরতদের সতর্ক করে দেয়া হবে।

সান নিউজ/এনএইচ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা