সারাদেশ

রংপুরে মৃত্যু ১০, শনাক্ত ৬১৮

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬১৮ জন।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, একই সময়ে বিভাগে নতুন করে ৬১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ২০৯, রংপুরের ১২১, ঠাকুরগাঁওয়ের ১০৫, নীলফামারীর ৪০, লালমনিরহাটের ৩২, কুড়িগ্রামের ২৯ জনসহ পঞ্চগড় ও গাইবান্ধার জেলার ২৮ জন করে রয়েছে। বিভাগে করোনা শনাক্তের হার ৩৬ দশমিক ৭৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০৯ জন।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (৫ জুলাই) বিভাগের আট জেলার ১ হাজার ৬৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬১৮ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়। একই সময়ে বিভাগের হিলি ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও সাতজন দেশে ফিরেছেন।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে সোমবার পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৬৫ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৯ হাজার ৫৪২ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৫৯২ জন।

এ ছাড়া নীলফামারীতে ২ হাজার ৭৭ জন আক্রান্ত ও মৃত্যু ৪০ জনের, কুড়িগ্রামে ২ হাজার ১৫ জন আক্রান্ত ও ২৯ জনের মৃত্যু, লালমনিরহাটে ১ হাজার ৬৭৭ জন আক্রান্ত ও ৩২ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ১ হাজার ২৭৯ জন আক্রান্ত ও ২৮ জনের মৃত্যু হয়েছে।

মধ্যে দিনাজপুর জেলায় করোনাভাইরাসে ৯ হাজার ৫৩৭ জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ২০৯ জনে রয়েছে। রংপুরে ৬ হাজার ৬২৪ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১২১ জনের। ঠাকুরগাঁওয়ে ৩ হাজার ৯৭৯ জন আক্রান্ত ও ১০৫ জনের মৃত্যু, গাইবান্ধায় ২ হাজার ৩৫৪ জন আক্রান্ত ও ২৮ জনের মৃত্যু হয়েছে।

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা