সারাদেশ

রিমান্ডে নারীকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক : হত্যা মামলার নারী আসামিকে রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগে বরিশালের তিন পুলিশ কর্মকর্তাসহ অজ্ঞাত আরও তিনজনের নামে মামলা।

সোমবার (৫ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শাহজাহান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

রোববার ৪ জুলাই ওই নারী আসামি বাদী হয়ে উজিরপুর থানায় সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু জাফর মো. রহমাতুল্লাহ, থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান ও পরিদর্শক (তদন্ত) মাইনুল হোসেনসহ ছয়জনের নামে মামলাটি দায়ের করেন।

এদিকে মামলার পর সোমবার দুপুরে ওসি জিয়াউল আহসান ও পরিদর্শক (তদন্ত) মাইনুল হোসেনকে উজিরপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের আদেশ দেন- বরিশাল রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ জুন (শনিবার) বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকা থেকে বাসুদেব চক্রবর্তী টুনু (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের ভাই বরুণ চক্রবর্তী ওইদিনই একই গ্রামের মিনতি অধিকারী (৩৫) নামের এক নারীর বিরুদ্ধে উজিরপুর থানায় হত্যা মামলা করেন। পরে মিনতি অধিকারীকে গ্রেফতার করে আদালতে সোপর্দের পর পাঁচদিনের রিমান্ড চায় পুলিশ। বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজিরপুর আমলি আদালতের বিচারক মাহফুজুর রহমান গত ৩০ জুন (বুধবার) রিমান্ড শুনানি শেষে তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে শুক্রবার (২ জুলাই) মিনতি অধিকারীকে আদালতে হাজির করা হয়। এসময় রিমান্ডে নিয়ে তাকে নির্যাতনের অভিযোগ করেন মিনতি অধিকারী। পরে আদালত তাকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি মিনতি অধিকারীকে মারধর করা হয়েছে কি-না তা পরীক্ষা করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে হাসপাতালের পরিচালককে নির্দেশ দেন আদালত। হাসপাতালের পরিচালক রোববার আদালতে প্রতিবেদন জমা দেন। এরপর আদালত মিনতি অধিকারীর দেয়া অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

নিহত বাসুদেব চক্রবর্তী টুনু চক্রবর্তী উজিরপুর উপজেলার হারতা বাজার সংলগ্ন এলাকার মৃত নারায়ণ চক্রবর্তীর ছেলে। তিনি হারতা বাজারে একটি কাউন্টারে কমিশনে লোকাল বাসের টিকিট বিক্রির করতেন। টুনু চক্রবর্তী বিবাহিত ছিলেন। তার দুটি সন্তান রয়েছে।

অন্যদিকে মিনতি অধিকারী একই ইউনিয়নের জামবাড়ি গ্রামের মৃত শিবু ভাংরার মেয়ে। তার দুইবার বিয়ে হয়। প্রথম স্বামীর সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয়েছে। দ্বিতীয় স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মিনতির প্রথম স্বামীর ঘরে এক ছেলে ও মেয়ে এবং দ্বিতীয় স্বামীর ঘরে এক ছেলেসন্তান রয়েছে। মিনতি জামবাড়ি গ্রামে বাবার বাড়ির পাশে প্রতিবেশী কালাম সরদারের বাড়িতে ভাড়া থাকেন।

মিনতি অধিকারীর আইনজীবী অ্যাডভোকেট মো. মজিবর রহমান জানান, মিনতি অধিকারীকে রিমান্ডে নিয়ে পুলিশ শারীরিক নির্যাতন করেছে। তার শরীরে কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনা লিখিতভাবে জানালে আদালত মিনতি অধিকারীর শারীরিক অবস্থার প্রতিবেদন দিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে নির্দেশ দেন।

বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানান, ওই নারীর অভিযোগটি আদালতের মাধ্যমে পুলিশ সুপার কার্যালয় ও উজিরপুর থানায় পাঠানো হয়। এরপর (সেই অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে-বরিশালে রিমান্ডে নারী আসামিকে নির্যাতনের অভিযোগ তদন্তে কমিটি)। পাশাপাশি নিরপেক্ষ তদন্তে স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে ওসি জিয়াউল আহসান ও পরিদর্শক (তদন্ত) মাইনুল হোসেনকে উজিরপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা