সারাদেশ

গোপালগঞ্জে টহল দিচ্ছেন আইন- শৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ :গোপালগঞ্জে লকডাউন কার্যকর করতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, পাড়া মহল্লা ও মোড়ে মোড়ে টহল দিচ্ছেন আইন- শৃঙ্খলা বাহিনী।

সোমবার (৫ জুলাই) লকডাউনের ৫ম দিনেও শহরের বিভিন্ন প্রবেশ পথে চেক পোস্ট বসিয়েছে পাহারা দিচ্ছে ম্যাজিষ্ট্রেট, পুলিশ, সেনা বাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা।

সরজমিনে ঘুরে দেখা যায়, সড়কে বের হওয়া মানুষদের পড়তে হচ্ছে জেরার মুখে। তবে গোপালগঞ্জ শহরে যানবাহন ও মানুষের আনাগোনা ছিল কম। জেলা ও উপজেলা সদরে বন্ধ রয়েছে মার্কেট- দোকানপাট।

এদিকে, লকডাউন বাস্তবায়নে ম্যাজিষ্ট্রেটরা বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইন লঙ্ঘনকারীদের জরিমানা করছেন।

অপরদিকে, মানুষকে সচেতন করতে ও লকডাউন কার্যকর করতে আইন শৃঙ্খলা বাহিনী মাইকিং করে জনসাধারণকে অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা