সারাদেশ

কিশোরগঞ্জে করোনাভাইরাস নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চিহ্নিত করোনা সংক্রমণে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা কিশোরগঞ্জ। এখন পর্যন্ত জেলায় করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভেরিয়েন্ট শনাক্ত হয়নি। সংকট নেই আইসিইউ শয্যা ও অক্সিজেনের। জেলায় করোনা পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণেই রয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, গত বছর এ জেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ‘ডেডিকেটেড’ হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়। ওই হাসপাতালে আরটি পিসিআর ল্যাবও চালু রয়েছে। এছাড়া বেসরকারিভাবে জেলার বাজিতপুরের ভাগলপুরে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালেও আরটি পিসিআর ল্যাব চালু রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, কিশোরগঞ্জে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন মজুত আছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও ভৈরব ট্রমা সেন্টারে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের জন্য কেন্দ্রীয় অক্সিজেনের ব্যবস্থা রয়েছে।

জেলায় ১৭টি আইসিইউ শয্যা রয়েছে। এখন পর্যন্ত সবগুলো আইসিইউ শয্যা ব্যবহৃত হয়নি। সবসময়ই কয়েকটি শয্যা খালি থাকে। এছাড়া বেসরকারিভাবে জেলার বাজিতপুরের ভাগলপুরে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলার করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালেও আইসিইউ শয্যা রয়েছে।

কিশোরগঞ্জ জেলায় করোনা রোগীদের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২০টি শয্যা, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২০ শয্যা, ভৈরবে ট্রমা সেন্টার ২০ শয্য রয়েছে।

এছাড়া ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতটি, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি, কুরিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটটি, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি, অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি, মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি ও নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি শয্যা রয়েছে।

জেলায় করোনা রোগীদের জন্য পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সরঞ্জাম রয়েছে বলেও জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে করোনা রোগীদের চিকিৎসার জন্য ‘ডেডিকেটেড’ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া করোনা চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসকগণ করোনা রোগীর পাশাপাশি আউটডোর ও ইনডোর দুই জায়গায় রোগী দেখেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ চিকিৎসাসেবা দিতে গিয়ে চিকিৎসক, নার্স, টেকনেশিয়ান ও অ্যাম্বুলেন্স চালকসহ অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৬৮ জন। আক্রান্তদের মধ্যে ৫ হাজার ২৫৩ জন ইতোমধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। বাকিরা আইসোলেশন কিংবা হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন। জেলায় করোনায় শিশু, যুবকসহ বিভিন্ন বয়সের ৯১ জন নারী-পুরুষের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, এখন পর্যন্ত কিশোরগঞ্জের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জেলার তিনটি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। রোগীর সংখ্যা অনুয়ায়ী আইসিইউ শয্যা ও সাধারণ শয্যা এখন পর্যন্ত পর্যাপ্ত রয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভেরিয়েন্ট শনাক্ত হয়নি। তবে স্বপ্রণোদিত হয়ে কয়েকটি নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট এখনো আসেনি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা