সারাদেশ

অস্ত্রসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছেন পুলিশ।

রোববার (৪ জুলাই) রাত সাড়ে ১০টায় বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের খোয়াজপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি কিরিচ, দুটি বড় ছোরা, একটি চাইনিজ কুড়াল ও একটি দা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের কালিকাপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. মারুফ হোসেন (১৯) ও নোয়াখালী সদর উপজেলার হাকিমপুর গ্রামের নেছার উদ্দিনের ছেলে মো. রুবেল (২৩)।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, ছয়ানী ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের খালিশপুর গ্রাম থেকে পাঁচ-ছয়জন যুবকের একটি সংঘবদ্ধ দল পার্শ্ববর্তী ৬ নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামের দিকে যাচ্ছিল। তাদের হাতে একটি বাজারের ব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের।পরে স্থানীয় কয়েকজন যুবক তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা দৌড়ে পালাতে চেষ্টা করে। এ সময় দেশীয় অস্ত্রসহ ব্যাগ হাতে থাকা মারুফ এলাকাবাসীর হাতে আটক হন। পরে আটক মারুফের দেয়া তথ্য মতে তাৎক্ষণিক রুবেল নামে আরেকজনকে আটক করে এলাকাবাসী। আটকদের বেগমগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) সকালে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবাব তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হ বলে জানান তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা