সারাদেশ

ইমামকে হত্যার হুমকি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক,সাভার: সাভারের আশুলিয়ায় ইউপি চেয়ারম্যানের কাছে মসজিদের টাকার হিসাব ও টাকা উত্তোলনের রশিদ পরিবর্তন করে কাবর্ন কপি করার উদ্যোগ নেওয়ায় ইমামকে হুমকির অভিযোগ পাওয়ায় গেছে।

শনিবার (৩জুলাই) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ অভিযোগর বিষয়টি নিশ্চিত করেন । এর আগে বুধবার (২৮ জুন ) স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরসহ তার ভাই আশরাফ উদ্দিন মাদবর ও তার বোন জামাই মো. মজিবরের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগ তুলে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ইমাম মুফতি মাসুদ মোস্তফা ।

ইমাম মুফতি মাসুদ মোস্তফা জানান, আশুলিয়ার খেজুর বাগান এলাকায় মাসজিদুন নূর কেন্দ্রীয় মসজিদের ইমামতি করতেন তিনি। সেখানে মুসল্লিদের কাছে মসজিদের টাকার হিসাব দিতে বলায় ও টাকা উত্তোলনের রশিদ পরিবর্তন করে কার্বন সম্বলিত রশিদ তৈরি উদ্যোগ নেয় । এতে অনেকটাই ক্ষিপ্ত হন মসজিদ কমিটির উপদেষ্টা আশরাফ উদ্দিন মাদরব, তার ভাই আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর ও বিবাদী মজিবর তাকে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন।

এ ঘটনায় অভিযুক্ত আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরের সাথে একাধীক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি ।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ জানান, ঘটনাটি তদন্ত করে হচ্ছে । তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা