সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে পরিবহন

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : সারাদেশে সাত দিনব্যাপী সর্বাত্মক কঠোর লকডাউন চলছে। এ সময়ে সবধরনের পরিবহন বন্ধ থাকার কথা থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে মাইক্রোবাস, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা।

শনিবার (৩ জুলাই) সকাল থেকেই কুমিল্লার অংশে চার থেকে পাঁচগুণেরও বেশি ভাড়ায় যাত্রী নিয়ে পরিবহন চলতে দেখা গেছে।

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রী নিয়ে বিশ্বরোড থেকে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও চাঁদপুর জেলায় প্রাইভেটকার, কার্ভাডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। তবে ভাড়া নিয়ে যাত্রীদের সাথে চালকদের বাকবিতণ্ডা করতেও দেখা গেছে।

পদুয়ার বাজার বিশ্বরোড থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রত্যেক যাত্রীকে দিতে হচ্ছে ৮০০-১০০০ টাকা, ফেনী পর্যন্ত ৫০০-৬০০ টাকা, জেলার চৌদ্দগ্রাম পর্যন্ত ১৫০-২০০ টাকা। এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক যাত্রী।

সাহিদা নামে নামের এক তরুণী জানান, ‘মাকে নিয়ে কুমিল্লায় ডাক্তারের কাছে এসেছি। চৌদ্দগ্রাম থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত আসতে দুজনকে গুনতে হয়েছে ৪০০ টাকা।’

চট্টগ্রামের বাটিয়ালি এলাকার নুরুজ্জামান বলেন, ‘লকডাউনের আগে কুমিল্লার কোটবাড়ি এলাকার শ্বশুরবাড়িতে এসেছিলেন বেড়াতে। জরুরি প্রয়োজনে তাকে ফিরে যেতে হচ্ছে। কাভার্ডভ্যানের চালকরা এক হাজার টাকা ভাড়া চাচ্ছেন। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।’

এবিষয়ে মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে সকাল থেকে সড়কে পুলিশ তৎপর রয়েছে। তবে যাত্রী বহনকারী পরিবহন আমাদের চোখে পড়েনি।’

পদুয়ার বাজার এলাকায় সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, ‘বিনা প্রয়োজনে কাউকে বের হতে দেয়া হচ্ছে। যারা পণ্যবাহী পরিবহনে ভাড়ায় যাত্রী নিচ্ছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।’

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা