সারাদেশ

চুয়াডাঙ্গায় মৃত্যু ৭, শনাক্ত ১৪

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬ জনে। একই দিনে ৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৫১৩ জন।

শনিবার (৩ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন।

তিনি আরও বলেন, শুক্রবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ৪০ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৪ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ছয়জন, আলমডাঙ্গার পাঁচজন এবং জীবননগরের তিনজন রয়েছেন।

করোনায় মারা যাওয়া একজন জীবননগর এবং একজন আলমডাঙ্গার বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন।

এর মধ্যে একজন জেলার বাইরে ও একজন উপসর্গ নিয়ে বাড়িতে মারা গেছেন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৯৬ জনের ও জেলার বাইরে ১৪ জনের।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা