সারাদেশ

মৌলভীবাজারে ১৪ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : কক্সবাজারের কুতুপালং ও বালুখালি ক্যাম্প থেকে কাজের সন্ধানে মৌলভীবাজারে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।

শুক্রবার(২ জুলাই) সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ছয়জন শিশু রয়েছে।

রাত ১১টায় সদর মডেল থানায় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া তাৎক্ষণিক প্রেস ব্রিফিং করেছেন।

পুলিশ সুপার বলেন, মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ বশির আহমেদ সঙ্গীয় ফোর্সদের নিয়ে লকডাউন প্রতিপালনে মোবাইল কোর্ট ও কিলো ডিউটি পালন করছিলেন। এসময় শহরের বাসস্ট্যান্ড এলাকায় রোহিঙ্গা নাগরিদের সন্দেহ হলে আটক করে থানায় নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গারা তাদের নাম ও পরিচয় জানা গেছে।

আটকরা হলেন- শফিক (২২), তার স্ত্রী মিনারা (২০) ও পাঁচ মাসের শিশু সন্তান রিয়াজ ৭নং কুতুপালং ক্যাম্প (ব্লক ই ৩৮) এর বাসিন্দা। এছাড়া আজিজুল হক (২৫) ৮ নং কুতুপালং ক্যাম্প (ব্লক ৫৮), নূর হাসান (৩১) ৮ ডব্লিউ কুতুপালং (ব্লক ৩৮) ও সোনালি (৫১) বালু খালি ৮ ডব্লিউ ক্যাম্প, (ব্লক এ ৩২) এর বাসিন্দা। অন্যদিকে মো. হামিদ হোসেন (৫০), হারুন (১৮), জুনায়েদ (১৪), ওসমান গনি (১০), ওমর ফারুক (১৬ মাস), নূর বেগম (৯), নূর কায়দা (৭) ও সাদিয়া ফাতেমা (৩)। তারা সবাই একই পরিবারের সদস্য এবং ৮ নং ক্যাম্প কুতুপালং, ব্লক ৫৯ এর বাসিন্দা।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত রোহিঙ্গারা কৌশলে ক্যাম্প থেকে বের হয়ে এসেছেন। এরপর কয়েকদিন চট্রগ্রামে অবস্থান করে কাজের সন্ধান চালিয়েছেন। সেখানে মানুষ তাদের কাজ পাওয়ার জন্য সিলেটের দিকে আসার জন্য বলেছে।

তিনি আরও বলেন, গত ২৭ জুন চট্টগ্রাম থেকে এই ১৪ জন কাজের খোঁজে মৌলভীবাজার আসেন। কাজ না পেয়ে শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় অন্যত্র কাজের সন্ধানে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ সন্দেহমূলক তাদের আটক করে থানায় নিয়ে আসে এবং তাদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা যায়।

আটককৃত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

প্রতারণা এড়াতে করদাতাদের এনবিআরের সতর্কতা 

কর নথি অডিটের কথা বলে কিংবা অডিট থেকে অব্যাহতির প্রলোভন দেখিয়ে একদল প্রতারক ক...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮৩ বোতল মাদক ও ট্রলি আটক 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৮৩ বোত...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতি...

বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়াতে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার ফুফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা