সারাদেশ

চাপ নেই শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘাটে

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : লকডাউনের কারণে শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘাটে যানবাহনের কোনো চাপ নেই। পর্যাপ্ত যানবাহনের অভাবে এ নৌরুটে ফেরির সংখ্যা কমিয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।

শনিবার (৩ জুলাই) এই রুটে পাঁচটি ফেরি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি। শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

সাফায়েত আহমেদ জানান, ঘাটে ফেরি পারের অপেক্ষায় কোনো যান নেই। অল্প যে কয়টি পণ্যবাহী যান ঘাটে পৌঁছাচ্ছে সেগুলো সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। তাই নৌরুটে ফেরির সংখ্যা কমানো হচ্ছে।

এদিকে লকডাউনের প্রথম দুইদিন কিছু পণ্যবাহী যান ফেরি পারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে থাকলেও তৃতীয় দিন যানের কোনো চাপ নেই।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মাহবুবুর রহমান জানান, আজ ফেরিগুলোই যানের জন্য ঘাটে অপেক্ষায় আছে। যেসব যান ঘাটে পৌঁছাচ্ছে সেগুলো দ্রুত ফেরিতে উঠে পড়ছে।

শিমুলিয়া ঘাটে সাধারণ যাত্রী কেউ নেই বলে জানান ঘাটে দায়িত্বরত মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন। তিনি বলেন, ‘ঘাটে যানবাহনও তেমন নেই। ঘাট এলাকা একদম ফাঁকা। ঘাট থেকে একটু সামনে পশ্চিম শিমুলিয়া মোড়ে চেকপোস্টে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। জরুরি যান ছাড়া কেউ ঘাটে প্রবেশ করতে পারছে না।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা