সারাদেশ

গোপালগঞ্জে লকডাউন কার্যকরে আইন শৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ: বিধিনিষেধের তৃতীয় দিনে গোপালগঞ্জ জেলা ও উপজেলা সদরের সবগুলো দোকানপাট বন্ধ রয়েছে। কিন্তু রাস্তায় সাধারণ মানুষের বিনা কারণে যাতায়াত বন্ধ করতে ও জনগণের মাঝে সচেতনতা তৈরি করতে গোপালগঞ্জে মাঠে রয়েছেন সেনা, বিজিবি, র‌্যাব,পুলিশ,আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা।

শনিবার (৩ জুলাই) সকাল থেকে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাঁরা বিধি নিষেধ কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে অপ্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে আজও অনেককে মাস্ক বিহীন বাইরে ঘোরাফেরা করতে দেখা গেছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা