সারাদেশ

রংপুরে শনাক্ত ৭১৫, মৃত্যু ৮ 

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন আরও ৮ জন। এর মধ্যে দিনাজপুর জেলার চারজন, ঠাকুরগাঁওয়ের দুইজন, লালমনিরহাটের একজন এবং পঞ্চগড়ের একজন রয়েছেন।

শুক্রবার (২ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম ।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলার বিকল্প নেই।

তিনি বলেন, শনাক্ত হওয়া ৭১৫ জনের মধ্যে রংপুরে ২৭২, ঠাকুরগাঁওয়ে ১২৫, দিনাজপুরে ১০৩, গাইবান্ধায় ৬৪, লালমনিরহাটে ৫১, কুড়িগ্রামে ৩৭, নীলফামারীতে ৩২ এবং পঞ্চগড়ে ৩১ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৬ জন।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ জুলাই) বিভাগের আট জেলার ২ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৭১৫ জন করোনায় শনাক্ত হয়। একই সময়ে বিভাগের হিলি ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও আটজন দেশে ফিরেছেন।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে বৃহস্পতিবার (১ জুলাই) পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৫৮ হাজার ১৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৭ হাজার ১৬০ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৫৩৭ জন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা