সারাদেশ

বাবা-ছেলের প্রাণ নিল করোনা

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : মাত্র চার ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ে বাবা ইয়াকুব আলী (৭০) ও ছেলে আজগর আলীর (৫৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফিরে বাবা ইয়াকুব আলী ও সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজগর আলী মারা যান।

আজগর আলীর খালাতো ভাই ও হরিপুর উপজেলার চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আজগর আলী।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৫ জুন (শুক্রবার) ইয়াকুব আলী জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এসময় তাকে করোনা টেস্টের পরামর্শ দেয়া হয়। পরে স্বজনরা তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করায়। সেখানেই তার করোনা পজিটিভ আসে। পাঁচদিন পর ইয়াকুব আলীর ছেলে আজগর আলীর হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা নেয়া হয়। এসময় তার করোনার পজিটিভ হলে সেই দিন রাতেই তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২৫ জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭৬ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা তিন হাজার ৫০৯জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪৫জন ও মৃত্যু ৮৩ জনের।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা