তে সড়ক ২
সারাদেশ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর মাধবদীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২ জুলাই) দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন (২০) মাধবদীর কান্দাইল পশ্চিমপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে। অন্যজন ফারিকুল ইসলাম (৩১)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার জানান, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান সিলেট যাচ্ছিল। কাভার্ড ভ্যানের সামনে দিয়ে মহাসড়ক ধরে মাধবদীর দিকে যাচ্ছিল রিকশাটি। এ সময় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে পড়ে যায় এবং রিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক সাব্বির হোসেন ও আরোহী ফারিকুল ইসলাম নিহত হয়। পরে মাধবদী ফায়ার সার্ভিস গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাফি আল ফারুক বলেন, ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা