সারাদেশ

কুমিল্লায় ধর্ষণচেষ্টায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লায় নারী পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে আজাদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী। আজাদ পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক। তিনি নগরীর উনাইসার গ্রামের সেলিম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কুমিল্লা ইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরি কিশোরী (১৬)। গত বুধবার (৩০ জুন) কাজ শেষে বাড়ি ফেরার পথে ইপিজেডের ১ নম্বর গেট থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে ওই পোশাক শ্রমিক। পথে কালিকাপুর চৌমহুনী এলাকায় অটোরিকশাটি নষ্ট হয়ে গেছে বলে চালক সেটি থামিয়ে দেন। পরে কিশোরী ভাড়া দিতে গেলে আজাদ তাকে জাপটে ধরেন। এ সময় ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে গলা চেপে ধরেন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পরদিন বৃহস্পতিবার (১ জুলাই) সকালে ওই কিশোরীর মা বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযান চালিয়ে রাতে আজাদকে গ্রেফতার করে পুলিশ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা