সারাদেশ

শাকিব খানের জন্য ১৩ লাখ টাকা চান জোবায়ের!

সান নিউজ ডেস্ক: নাম তার ‘শাকিব খান’। ওজন ৩১ মণ। লম্বা সাত ফুট, গায়ের রঙ সাদা, বয়স দুই বছর সাত মাস। টাঙ্গাইলের গরু খামারি জোবায়ের ইসলাম ‘শাকিব খানকে’ প্রস্তুত করেছেন আসন্ন কোরবানি ঈদে ভালো দামে বেচার জন্য। তিনি ভালোবেসে গরুর নাম দিয়েছেন শাকিব খান, যত্ন করেছেন। এবার ভালো দাম পেলেই তিনি খুশি।

বাসাইলের মিরিকপুর গ্রামের তরুণ উদ্যোক্তা জোবায়ের বলেন, ২ বছর ৭ মাস আগে গরুটির জন্ম হয় খামারেই। তখন আদর করে শাকিব খান নামকরণ করেছি। জন্মের পর থেকে গরুটিকে কোনরকম ক্ষতিকর ওষুধ বা খাবার খাওয়ানো হয়নি। দেশি খাবার খাইয়ে এটিকে লালন-পালন করা হয়েছে।

আকর্ষণীয় নাম আর আকারে বড় হওয়ায় আগ্রহ নিয়ে ষাঁড়টিকে দেখতে প্রতিদিনই উৎসুক মানুষজন জোবায়েরের খামারে ভিড় জমাচ্ছেন। এখন পর্যন্ত ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ১৩ লাখ টাকা।

জোবায়ের বলেন, ষাঁড়টি খুবই শান্ত প্রকৃতির। উপজেলা প্রাণিসম্পদ অফিসের পরামর্শ মেনে কোনো ক্ষতিকর ওষুধ ব্যবহার ছাড়াই শুধু দেশীয় খাবার খাইয়েই এটিকে বড় করেছি। এখন ষাঁড়টির ওজন হয়েছে প্রায় ৩১ মণ। এখন ষাঁড়টির দাম চাচ্ছি ১৩ লাখ টাকা। তবে বাজারের অবস্থা বুঝে আলোচনা সাপেক্ষে দাম কিছুটা কমবেশি হতে পারে।

২০১৭ সালের শেষের দিকে তিনটি গাভি দিয়ে খামারটি শুরু করেন জোবায়ের। বর্তমানে খামারে ২৫টি ষাঁড় ও গাভী রয়েছে। এর মধ্যে ছয়টি ষাঁড় এবার কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। খামারে ‘শাকিব খান’ ছাড়াও প্রায় একই ওজনের আরও কালো রঙের আরও একটি ষাঁড় রয়েছে। সেটির নাম রাখা হয়েছে ডিপজল।

প্রাণিসম্পদ কর্মকর্তা রৌশনী আকতার বলেন, তরুণ উদ্যোক্তা জোবায়ের খামারে দেশি খাবার খাইয়ে ষাঁড়টিকে লালন-পালন করেছেন। আমরা ‘শাকিব খান’ নামে ষাঁড়টি নিয়মিত দেখাশোনা করছি। আমরা খোঁজ নিয়ে যতটুকু জেনেছি তাতে বলা যায়, এই ষাঁড়টিই এখন উপজেলায় সবচেয়ে বড়। সূত্র: প্রথম আলো

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা