সারাদেশ

নারায়ণগঞ্জে আ.লীগ-যুবলীগ সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের দুই পাশে বালু ভরাটের কাজকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগের দুইগ্রুপের মাঝে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ী এলাকায় এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এশিয়ান হাইওয়ে প্রশস্তকরণ কাজ চলছে। সড়কের উভয় দিকে বালু ভরাট করে এই কাজ সম্পন্ন হবে। এ বালু ভরাট করতে হবে শীতলক্ষ্যা নদী থেকে ড্রেজারের পাইপ লাইন স্থাপন করে। আর ড্রেজার পাইপের মাধ্যমে বালু ভরাট কাজ দাবি করেন কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি ও তার লোকজন।

অপরদিকে একই কাজ দাবি করেন কাঞ্চন পৌর যুবলীগ নেতা সফিকুল ইসলাম। মঙ্গলবার সকাল থেকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে বালু ভরাট কাজ করার লক্ষ্যে ড্রেজারের পাইপ স্থাপন করছিলেন যুবলীগ নেতা সফিকুল ইসলামসহ তার লোকজন। দুপুরে গোলাম রসুল কলির সমর্থক ইসলাম উদ্দিনসহ তার লোকজন বাধা দিয়ে বলেন, পাইপ লাইনটি স্থাপন করে বালু ভরাটের কাজটি করবেন তারা। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন।

এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে স্বপন, সাজিদ, রায়হান, শরীফ, জোবায়ের, হানিফ ও নাফিজকে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে।

কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি বলেন, বাইপাস সড়কে বালু ভরাটের কাজটি আমরা পেয়েছি। জোর করে পাইপ বসানোর সময় বাঁধা দিতে গেলে আমার লোকজনের ওপর সফিকের নেতৃত্বে হামলা হয়। পাল্টা অভিযোগ করে যুবলীগ নেতা সফিকুল ইসলাম সফিক বলেন, বালু ভরাটের কাজটি পেয়ে পাইপ লাইন স্থাপন করতে গেলে গোলাম রসুল কলির লোকজন হামলা করে।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা