সারাদেশ

ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নির্মাণাধীন টয়লেটের ট্যাংকি পরিষ্কার করতে নেমে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম শরিফুল (২০) । এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়েছেন আরও দুজন।

বুধবার (৩০ জুন) বেলা ১১টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইলাম গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের বাসিন্দা।

দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল জানান, মিয়াপুর গ্রামের তোজাম্মেল হকের বাড়ির টয়লেটের ট্যাংকি নির্মাণ কাজ চলছিল। বেলা ১১টার দিকে প্রথমে শরিফুল ইসলাম ট্যাংকির ভেতর প্রবেশ করে। এসময় তার সাড়া না পেয়ে বাড়ির মালিক তোজ্জাম্মেল (৪৫) হকও নিচে নামে। দুজনই অজ্ঞান হয়ে পড়লে তাদের উদ্ধারে নামে অপর শ্রমিক মাসুম(২২)। এক পর্যায়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করলে শরিফুল মারা যান। অপর দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিবগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা