সারাদেশ

করোনায় ক্ষতিগ্রস্ত আম চাষিদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : করোনা মহামারির লকডাউন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত আম চাষিদের সরকারি সুযোগ ও সহযোগিতার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আম চাষিরা।

বুধবার সকালে আমবাগান সমিতির ব্যানারে জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে প্রায় দুই শতাধিক আম বাগান মালিকসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পীরগঞ্জ উপজেলার আমবাগান সমিতির সভাপতি আবু জাহিদ জুয়েলের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আখতারুল ইসলাম, পীরগঞ্জ পৌরসভার মেয়র একরামুল হক, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ আমবাগান সমিতির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

মানবন্ধন কর্মসূচি শেষে ক্ষতিগ্রস্ত আমচাষিরা সরকারি সুযোগ সুবিধা পাওয়ার দাবি জানিয়ে একটি স্মারকলিপি পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রেরণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত আমচাষিদের সরকারি সুযোগ সুবিধা দেয়ার আশ্বাস প্রদান করেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা