সারাদেশ

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঘরমুখো মানুষের ভিড়

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : ঢাকাগামী যাত্রীদের তেমন চাপ নেই শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। তবে ঘরমুখো যাত্রীদের ভিড় কমছেই না দেশেল অন্যতম ব্যস্ত এ রুটে। বুধবার (৩০ জুন) সকালে থেকে শিমুলিয়া ছেড়ে আসা প্রত্যেকটি ফেরিতে গাদাগাদি করে বাংলাবাজার ঘাটে যাত্রীদের আসতে দেখা গেছে।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ভোর থেকে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। গত মঙ্গলবার (২৯ জুন) নৌরুটে যাত্রীদের চাপ ছিল খুবই কম। বুধবার থেকে ফের বেড়েছে। নৌরুটে চারটি রোরো, পাঁচটি ডাম্পসহ ১৪টি ফেরি চলাচল করছে। ফলে নৌরুটে যানবাহনের কোনো জটলা নেই। ফেরিতে পণ্যবাহী গাড়ির চেয়ে ব্যক্তিগত গাড়ি ও মানুষ বেশি পারাপার হচ্ছে। একই সঙ্গে পারাপার হচ্ছে জরুরি সেবা অ্যাম্বুলেন্সসহ অন্যান্য গাড়ি।

মো. খালেদ নামের এক যাত্রী বলেন, ঢাকায় দোকান বন্ধ থাকায় মালিক ছুটি দিয়েছে। এখন বাড়ি চলে যাচ্ছি। পরে ফোন দিলে আবার ঢাকায় যাবো।

পরিবার নিয়ে বাড়ি ফেরা রহমান মিয়া বলেন, লকডাউনে সব কিছু বন্ধ থাকবে। ঢাকায় চার দেয়ালে বন্দি থাকার চেয়ে বাড়িতেই ভালো। তাই চলে এসেছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক সামসুল আবেদীন বলেন, সকাল থেকে ঘরমুখো মানুষের চাপ বেশি। ভোর থেকেই দক্ষিণাঞ্চলের মানুষ বাড়ি ফিরছেন। শিমুলিয়া ঘাটে যাত্রীর চাপ বেশি। ঢাকাগামী যাত্রীদের চাপ অন্যান্য দিনের চেয়ে কিছুটা বেড়েছে। যাত্রী ও ঘাটে আটকে থাকা পণ্যবাহী পরিবহন পারাপার হচ্ছে।

বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন বলেন, ঘাটে পুলিশের টহল রয়েছে। কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা