সারাদেশ

বগুড়ার করোনায় মৃত্যু ৮, শনাক্ত ১২৭

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: গত ২৪ ঘণ্টায় বগুড়ার তিনটি হাসপাতালে করোনায় আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বগুড়ার পাঁচজন ও অন্য জেলার তিনজন রয়েছেন। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৭ জনের।

বুধবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন, বগুড়া সদরের শাহনাজ পারভীন (৪০), সুরেশ চন্দ্র (৬৫), নুর বানু (৪৫), অতুল দেবনাথ (৬০) ও গৌর চরণ (৬৭), নওগাঁর আলতাব হোসেন (৭৬), নাটোরের হেলাল উদ্দিন (৫৮) ও আব্দুস সাত্তার (৬৫)। এদের মধ্যে নুর বানু, সুরেশ, অতুল ও হেলাল সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে, আব্দুস সাত্তার ও আলতাব শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং শাহনাজ ও গৌর চরণ টিএমএসএস হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৩৬ নমুনা পরীক্ষায় নতুন করে ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ৭৯ শতাংশ। একইসময়ে জেলায় সুস্থ হয়েছেন ৬১ জন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা