সারাদেশ

ইউপি চেয়ারম্যানসহ কারাগারে ২১

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে খাল ভরাট করে আশ্রয়ণ প্রকল্প করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিচরণ বাড়ৈ নামের এক কৃষককে হত্যাচেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুন) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বঙ্গবন্ধু আশ্রয়ণ প্রকল্প করার জন্য রাজৈরের সেনখালী গ্রামের খালটি ভরাট করে রাজৈর উপজেলা প্রশাসন। এতে ক্ষুব্ধ হন এলাকাবাসী। প্রতিবাদ জানান কৃষক বিচরণ বাড়ৈসহ অনেকে।

এ নিয়ে তার সঙ্গে চেয়ারম্যানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিচরণ বাড়ৈকে চেয়ারম্যানসহ তার লোকজন মারধর করে।

এ ঘটনায় বিচরণ বাড়ৈর বড় ভাই বিজয় বাড়ৈ রাজৈর থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বিজয় বাড়ৈর করা হত্যা চেষ্টার মামলায় মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুসহ ২১ জনকে গ্রেফতার করেছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের মামলা ও চেয়ারম্যান টিপুর অভিযোগ তদন্তাধিন অবস্থায় আছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা