সারাদেশ

চট্টগ্রমে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম ব্যূরো :
পোশাক কারখানা খোলা। অথচ শ্রমিকদের যাতায়াতের জন্য সড়কে কোন গণপরিবহন নেই। বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে কারখানায় যেতে হচ্ছে শ্রমিকদের। এতে ক্ষুব্দ হয়ে চট্টগ্রাম মহানগরীর টাইগার পাস মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।

বুধবার (৩০ জুন) সকালে সড়ক অবরোধের পর রিকশা, সিএনজি অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িগুলো চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর ১২ টার দিকে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

অবরোধকারী শ্রমিকরা বলেন, সড়কে কোন গণপরিবহন নেই। পোশাক কারখানা খোলা। কিন্তু শ্রমিক-কর্মচারীদের যাতায়াতের জন্য বাস নেই। আমরা কীভাবে যাতায়াত করব। রিকশা ভাড়াও নিচ্ছে দ্বিগুণেরও বেশি। ঠিকমতো রিকশাও পাওয়া যাচ্ছে না। আমরা এখন কর্মস্থলে যেতে পারছি না।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, গণপরিবহন না থাকায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে তাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দেয়। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা