সারাদেশ

তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার সুজানগরে একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুন) রাত দশটার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের ভাদুরভাগ গ্রামের একটি খালের কচুরিপানার ভেতর থেকে প্লাস্টিকের বস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম জানান, এদিন রাতে ওই খালে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হলে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে।

সুজানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহটি বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ৩০ বছরের কোনো তরুণী হবে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার পর মরদেহটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা