সারাদেশ

 পুলিশের অভিযানে গ্রেফতার ১০ 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১০জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

শনিবার (২৬ জুন) বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত জেলা শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশেরর দাবি, আটককৃতরা সবাই চিহ্নিত ছিনতাইকারী। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম।

আটককৃতরা হলেন, গোকর্ণঘাট মধ্যপাড়া উবায়দুল(২৫), ভাদুঘরের হুজুর বাড়ির রুবেল মিয়া(২৭), ভাদুঘর খাদেমপাড়ার জসিম(২৫), ভাদুঘর উত্তর পাড়ার সুমন মিয়া(৩৪), ভাদুঘর নগরপাড়ার ইমন(১৮), কাজীপাড়া দরগামহল্লার দেলোয়ার হোসেন প্রকাশে দেলু(৩৫), পৈরতলা সরকার পাড়ার শরিফ (২২), মজলিশপুরের জোনায়েদ(২০), ঘাটুরা মোল্লাবাড়ির আতিকুল ইসলাম প্রকাশ সজিব(২০), সরাইল চুন্টার মোজাম্মেল হক হৃদয় (৩০)।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার জানান, মানুষের জানমাল নিরাপত্তায় সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত অপরাধীদের আটক করেছে। আটককৃত সবার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা