সারাদেশ

নারায়ণগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ জুন) স্থানীয় হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সেকান্দর নামে তার বন্ধুকে আটক করা হয়।

নিহত হৃদয় (২৫) ফতুল্লার হাজীগঞ্জ উচাবাড়ির খোকন মিয়ার ছেলে। তিনি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন।

নিহতের বড় ভাই মো. রনি বলেন, শনিবার (১৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে হৃদয়ের বন্ধু পারভেজ, মাহাবুব, সেকান্দরসহ আরও কয়েকজন বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে আর বাসায় ফেরেনি। পরে রোববার দুপুরে স্কুলের মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। যারা রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে তারাই পরিকল্পিতভাবে হৃদয়কে হত্যা করেছে বলে জানান তিনি।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, সেটা ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলেই জানা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা