সারাদেশ

ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনে ক্রেন উল্টে মূল লাইনের উপর পড়ে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার (২০ জুন) দুপুর আড়াইটার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলরুটের ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনে রেললাইনের স্লিপার বদল করার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চরম বিপাকে পড়েছেন বিভিন্ন ট্রেনের যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২০ জুন) দুপুরে ঠিকাদারি প্রতিষ্ঠান ক্যাসেল কনস্ট্রাকশন পাবনার ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনের পাশে ক্রেন দিয়ে রেল লাইনের ওপরে ঢালাই করা স্লিপার নামানো হচ্ছিল। অনেক বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গেছে। ফলে অনেক ভারী যন্ত্র হওয়ায় স্লিপার নামানোর ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা প্রকৌশলীর অদূরদর্শীতায় ক্রেনটি উল্টে মূল রেললাইনের ওপর আছড়ে পড়ে। এতে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস পাবনার চাটমোহরে, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস মুলাডুলিতে, লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি মাঝগ্রাম স্টেশনে আটকা পড়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, রেললাইন সংস্কার করার সময় বৃষ্টির কারণে মাটি নরম ছিল। মাটি নরম থাকায় ক্রেনের পায়া মাটিতে ডেবে লাইনের ওপর উল্টে পড়ে। প্রধান লাইনে ক্রেনটি পড়ার কারণে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ দুপুরের পর থেকে বন্ধ হয়ে যায়। ঢাকাগামী তিনটি ট্রেনসহ ঢাকা থেকে আসা রাজশাহীগামী ম্যাংগো স্পেশাল ট্রেন আগের স্টেশনে আটকা পড়েছে। রিলিফ ট্রেন পৌঁছার পর দুর্ঘটনার কবলে পড়া ক্রেনটি তুললে রেললাইন সচল হবে। এতে কয়েক ঘণ্টা সময় লাগবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

পশ্চিমবঙ্গে স্কুলভ্যানে ট্রেনের ধাক্কায় নিহত ৩

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় একটি স্কুল ভ...

ধানমন্ডিতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি লেক এলাকায়...

নিয়মিত গাজর খেলে মিলবে যেসব উপকারিতা  

সহজলভ্য ও পুষ্টিগুণে সমৃদ্ধ সবজিগুলোর মধ্যে গাজর অন্যতম। এতে রয়েছে বিটা-ক্যার...

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট।...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক 

টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা