গাজীপুর
সারাদেশ

না খেয়ে কলম্বিয়া থেকে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি,গাজীপুর: কলম্বিয়া থেকে বাংলাদেশে এসেছে পড়েছে একটি অজগর। গাজীপুরের টঙ্গীতে আনোয়ার ইস্পাত কারখানায় শিপমেন্টের কাঁচামালের সাথে চলে আসে সাপটি। শনিবার (১৯ জুন) কারখানা চত্বরে একটি কন্টেইনারে থাকা পণ্য উৎপাদনের কাঁচামাল আনলোড করতে গিয়ে চোখে পড়ে সাপটি।

রোববার (২০ জুন) দুপুরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা সাপটি উদ্ধার করে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন।

আনোয়ার ইস্পাতের ম্যানেজার (এডমিন) মিজানুর রহমানের বরাত দিয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক বলেন, কলম্বিয়া থেকে কন্টেইনারে আমদানি করা তাদের ইস্পাতের কারখানায় আসতে প্রায় ৪ মাস সময় লেগেছে।

লম্বায় ৬ ফুটের অজগরটির ওজন ৪ কেজি। বয়স হবে প্রায় ৭ মাস। সাপটি তিন থেকে চার মাস না খেয়ে থাকায় বেশ দুর্বল হয়ে পড়েছে। এছাড়া এর গায়ে একটি আঘাতের চিহ্ন রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, সাপটি অসুস্থ থাকায় পার্কের ভেতরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেখানেই তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।

সান নিউজ/এফএআর/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা