সারাদেশ

খুলনায় করোনায় রেকর্ড মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে দিন দিন মৃত্যুর সংখ্যা ভারি হচ্ছে। একদিন পর এ বিভাগে আবারও মৃত্যু রেকর্ড। বেড়েছে শনাক্তের সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। একই সময়ে বিভাগে ৭৬৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে এবং সুস্থ হয়েছেন আরও ১৯৪ জন।

রোববার (২০ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনার দুইজন, বাগেরহাটের দুইজন, সাতক্ষীরার দুইজন, যশোরের চারজন, নড়াইলের একজন, মাগুরার একজন, চুয়াডাঙ্গার পাঁচজন, ঝিনাইদহের চারজন ও কুষ্টিয়ার সাতজন মৃত্যুবরণ করেছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার (১৯ জুন) খুলনা বিভাগে ২২ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৭ জুন) ১৮ জনের এবং শুক্রবার ৮ জনের মৃত্যু হয়েছিল।

করোনা শুরু থেকে খুলনা বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৩২ জন। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮২৫ জনের। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ৩২০ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলা ভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে করে দেখা যায়, খুলনায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২২৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৮২১ জন। মারা গেছে ২০৮ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৯২ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৮ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৫০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৭৫৪ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮৬৬ জন এবং মারা গেছেন ৬২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৭৬ জন।

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৭৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৮০ জন। মারা গেছেন ১০৮ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৪৮ জন।

২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৪৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ২৭২ জন। মারা গেছেন ৩১ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৭ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে কোন রোগী শনাক্ত হয়নি। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৮৫ জন। এ সময় মারা গেছেন ২৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২২০ জন।

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৯৬ জন। মারা গেছেন ৬৬ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮২ জন।

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ১৬৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৩৮ জন। মারা গেছেন ১৫৪ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৮ জন।

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৯১ জন। মারা গেছেন ৭৩ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩৮ জন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা