সারাদেশ

খুলনায় সাত দিনের কঠোর লকডাউন

নিজস্ব খুলনা: করোনাভাইরাসের বিস্তাররোধে আগামী ২২ জুন (মঙ্গলবার) থেকে সাত দিনের জন্য খুলনা জেলা ও মহানগরীতে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এসময় নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচামাল ও ঔষধ বহনকারী যানবাহন ছাড়া কোন গণপরিবহণ খুলনায় প্রবেশ করতে বা বের হতে পারবে না।

শনিবার (১৯জুন) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা ও মহানগর কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ সকল সিদ্ধান্ত জানান।

জেলা প্রশাসক আরও জানান, খুলনা জেনারেল হাসপাতালকে ৭০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এটি আগামীকাল থেকে চালু হবে। করোনা শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা হবে। সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ চলাকালে নগরীতে জনপ্রতিনিধিদের সমন্বয়ে ওয়ার্ড ভিত্তিক কমিটির মাধ্যমে বিধিনিষেধ বাস্তবায়ন নিশ্চিত করা হবে। কঠোর লকডাউন বিষয়ে বিস্তারিত তথ্য অতি শীঘ্রই গণবিজ্ঞপ্তির মাধ্যমে সকলকে অবহিত করা হবে। মাস্ক পরা বাধ্যতামূলক করতে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায়, স্বাস্থ্যবিধি পালনে মনিটরিং জোরদার করা এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে প্রচার-প্রচারণা চলমান থাকবে।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন এবং খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ রাশেদা সুলতানা ও সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ অনলাইনে যুক্ত ছিলেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

নদীতে ঝাঁপ দেওয়া মা-শিশু জীবিত উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন...

আড়িয়াল খাঁর স্রোতে ঝুঁকিতে শিবচরের সেতু

মাদারীপুর জেলার শিবচর উপজেলার উৎরাইল- শিবচর সড়কের আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত...

আদর্শ শিক্ষক ছাড়া আলোকিত সমাজ নয়: রিজভী

দেশে নৈতিক মূল্যবোধের অবক্ষয় এবং মাদকের বিস্তারের অন্যতম কারণ হিসেবে আদর্শ শ...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা