সারাদেশ

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী : রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজন নিহত হয়েছে। তারা স্বামী-স্ত্রী বলে জানা গেছে। শুক্রবার (১৮ জুন) দুপুরে পৌর শহরের দক্ষিণ ভবানিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই এলাকার আনোয়ার রহমানের ছেলে ওলিয়ার রহমান (৬৫) ও তার স্ত্রী ফাতেমা রহমান (৫৫)।

রাজবাড়ী সদর হাসপাতা‌লের সি‌নিয়ন স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অবস্থায় দুপু‌রে স্বামী-স্ত্রী দুজন‌কে হাসপাতা‌লে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, ‘ওলিউর রহমান সিঁড়ি বেয়ে ছাদে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। এসময় তাকে বাঁচাতে তার স্ত্রী এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।’

তিনি আরও বলেন, ‘তাদের চিৎকার শুনে পরিবারের অপর সদস্যরা এগিয়ে আসেন। এরপর বিষয়টি দেখতে পেয়ে মেইন সুইচ অফ করে দেন তারা। পরে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে ঢাকাকে ৮ জোনে ভাগ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছ...

বুধবার ঢাকার যেসব মার্কেট বন্ধ

চলুন জেনে নেওয়া যাক বুধবার (১৯ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা