সারাদেশ

মসজিদে খতিবের বয়ানকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: মসজিদে খতিবের বয়ানকে কেন্দ্র করে দু-গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

শুক্রবার (১১ জুন) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এই ঘটনা ঘটে।।

দুপুরে স্থানীয় বাবে জামে মসজিদে জুমার নামাজ শেষে দু-গোষ্ঠীর সরদারদের মধ্যে বাকবিতন্ডায় হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকেরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গোপীনাথপুর গ্রামে ভূইয়া গোষ্ঠী চুনু মিয়ার ছেলে শিপন মিয়ার ও হাজী গোষ্ঠীর রশিদ মিয়ার ছেলে খায়ের মিয়ার লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলে আসছে।

শুক্রবার স্থানীয় বাবে জামে মসজিদে জুমার নামাজে খুদবায় খতিব মাদক ও সন্ত্রাসবিরোধী বয়ান রাখেন। এনিয়ে নামাজের পর মসজিদ থেকে বের হয়ে শিপন মিয়া ও খায়ের মিয়ার মধ্যে বাকবিতন্ডা হয়। এই বাকবিতন্ডাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

এরমধ্যে হাজী গোষ্ঠীর মোশারফ হোসেন(৪০), খায়ের মিয়া (৩৫), রশিদ মিয়া, সিরাজ মিয়া (৬০), রহিজ মিয়া (৬৫), বাহার মিয়া (৫৫), রশিদ মিয়া, জাবের হোসেন (৩৫), ভূইয়া গোষ্ঠীর শিপন (৪০), কামাল মিয়া (৫০), এমরান (৩০), হাবিবুল্লাহ (২৫), মরিয়ম (৩০), হোসনে আরা বেগম (৬৫) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বাকি আহতদেরকে স্থানীয় ফার্মেসি ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের সবার মাথায় আঘাত। গুরুত্ব আহত ৯ জনকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি দেওয়া হয়েছে। আহত রহিজ মিয়াকে উন্নত চিকিৎসা জন্য ঢাকা মেডিক্যাল কলেযে প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটির তদন্ত চলছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ কর...

 শরিফুলের বোলিং এ প্রথম দিনেই চাপে অস্ট্রেলিয়া

মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছিল বাংল...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

প্রতিরক্ষামূলক থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা