সারাদেশ

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বজ্রপাতে মাহে আলম (৩১) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেওঘর ইউনিয়নের হাওরে এ ঘটনা ঘটে।

নিহত মাহে আলম একই ইউনিয়নের পূর্ব আলীনগর গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।

পুলিশ সূত্র জানায়, মাহে আলম বিকেলে গরু আনতে হাওরে গেলে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা