সারাদেশ

সাভারে মানব পাচারকারী দলের নারী সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সাভার : ঢাকার সাভারে জোরপূর্বক আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করানো ও মানব পাচারের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এসময় ঘটনাস্থল থেকে দুই মাসের অন্তঃস্বত্তা এক ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়।

শুক্রবার (১১ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কথা জানায় র‌্যাব-৪। এর আগে বৃহস্পতিবার উপজেলার আমিনবাজার বড়দেশী গ্রামে অভিযান চালিয়ে ওই নারী পাচারকারী দলের সদস্যকে গ্রেফতার করে। তবে এসময় পালিয়ে যায় চক্রের অন্যতম মূল হোতা জাকির হোসেন।

গ্রেফতার মোছাঃ রেহানা বেগম (২২) লক্ষিপুর সদরের জকসিন গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে এবং চক্রের অন্যতম মূল হোতা পলাতক মোঃ জাকির হোসেনের (৩৫) স্ত্রী। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে শুক্রবার মামলা করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কিছু মানবপাচারকারী অল্পবয়সী কিশোরীদেরকে বিদেশে উচ্চ বেতনে চাকরির লোভ দেখিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে পাচার করে নিয়ে আসতো। পরে তাদের পতিতালয়ে বিক্রি করে মোটা অঙ্কের টাকা আয় করতো। এ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে দুই মাসের অন্তঃস্বত্তা এক তরুণী ও পাচারকারী চক্রের সক্রিয় এক নারী সদস্যকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত চার মাস ধরে ভয় দেখিয়ে এসব তরুণীদের একাধিক ব্যাক্তির সঙ্গে শারিরিক সম্পর্ক করতে বাধ্য করতো। এভাবেই উদ্ধারকৃত তরুণী সন্তান সম্ভবা হয়ে যায়।

এ বিষয়ে র‌্যাব-৪ এর মেজর মোহাম্মদ কামরুল সোহেল জানান, গত জানুয়ারী মাসে উচ্চ বেতনে বিদেশে চাকরি দেয়ার কথা বলে চট্টগ্রাম থেকে ওই তরুণীকে ঢাকায় নিয়ে আসে। প্রথমে তাকে মারধর করে বাসার ভিতরে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করাতো। পরে আমিন বাজারের গ্রীন আবাসিক হোটেলে নিয়ে পতিতাবৃত্তি করাতো। তাদের ঘর থেকে একটি ডায়েরী জব্দ করা হয়েছে। সেখানে অনেক কাস্টমারের লিস্ট পাওয়া গেছে। মূলত পলাতক জাকির এই চক্রের হোতা। তাকে গ্রেপ্তার করা হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা