সারাদেশ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি,সাভার: ঢাকার আশুলিয়ায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে দাবিতে মানববন্ধন করেছে সাভার উপজেলা সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ জুন) সকালের দিকে আশুলিয়ার গাজিরচট এ. এম. উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজমের শিক্ষার্থী রহুল আমিন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল মাহমুদ, সাভার সরকারী কলেজের শিক্ষার্থী জিয়াউর রহমান, ছাত্রনেতা মেহরাব হোসাঈন সাগর, শাহিন আহম্মেদ খাঁন, আলী আকবার, আনাস বিন মালেক রানা ও সহ সাভারের বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা।

মানববন্ধনের আহবায়ক রাশেদুল ইসলাম বলেন, অনতিবিলম্বে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে একটি কার্যকরী পরিকল্পনার মাধ্যমে সকল শিক্ষার্থীদের ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসতে হবে। করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা করার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

বক্তারা বলেন, দেশের সবকিছু সচল, কেবল শিক্ষা কার্যক্রম অচল। জাতির ভবিষ্যত আগামি প্রজন্মকে অন্ধকারে নিমজ্জিত করে রাখা হয়েছে। যথাযথ সুরক্ষা নিশ্চিতপূর্বক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহবান জানানো হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা