সারাদেশ

বিয়ে বাড়িতে মাংস নিয়ে সংঘর্ষ আহত ৭

নিজস্ব প্রতিনিধি (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে বিয়েবাড়িতে অতিরিক্ত মাংস নষ্ট করাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। একই সময় বিয়ের প্যান্ডেলসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।

গত সোমবার (৭ জুন) দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দেড় মাস আগে জামালপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে চুমকির সঙ্গে গাংনী উপজেলার শহিদুলের ছেলে জনির বিয়ে হয়। সোমবার ছেলের পক্ষের লোকজন মেয়ের বাড়িতে আসে তাকে নিয়ে যেতে। দুপুরে খাওয়া-দাওয়ার ফাঁকে অতিরিক্ত মাংস নষ্ট করার দায়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অন্তত ৭ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় বরের গাড়িতে করে নিয়ে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউপি সদস্য আসলাম হোসেন বলেন, গোলাম মোস্তফার বাড়ির অনুষ্ঠানে আমারও দাওয়াত ছিল। যখন ঘটনা ঘটে, তখন আমি খাচ্ছিলাম। তবে কনেপক্ষের খাবারের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল। আমি কনেপক্ষের নির্ধারিত জায়গায় খাচ্ছিলাম। এমন সময় বরপক্ষের লোকজন অতিরিক্ত মাংস নষ্ট করছিল। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অভিযুক্তদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা