সারাদেশ

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৮ জুন) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও চালকরা জানায়, সোমবার (৭ জুন) সন্ধ্যা থেকে বৃষ্টি হওয়ায় মহাসড়কে গাড়ি ধীরগতিতে চলাচল করায় গাড়ির চাপ বেড়ে যায়। অন্যদিকে সিরাজগঞ্জ অংশে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় আধাঘন্টা টোল আদায় বন্ধ ছিলো। পরে ভোর রাত থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, সিরাজগঞ্জ অংশে রাস্তায় যানজটের কারনে টোলপ্লাজা আধাঘন্টা বন্ধ রাখা হয়েছিলো। তাছাড়া বৃষ্টির কারনে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় থেমে থেমে গাড়ি চলাচল করছে। মহাসড়কে পুলিশ কাজ করছে । দ্রুতই যানচলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

ধানমণ্ডি ক্লাবে পালিত হলো বহুমাত্রিক মজিদ মাহমুদ

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল...

রাজধানীর বাজারে অস্থিরতা, নাখোশ ক্রেতা

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও অস্থিরতা দে...

পাঠ্যবইয়ে ইতিহাস সংশোধন হচ্ছে

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে থাকা ইতিহা...

চীনের সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্বে রোবট

রোবট প্রযুক্তির উন্নয়নে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন। সম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা