সারাদেশ

ইউএসটিসি হাসপাতালে চাকরিচ্যুতির প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে বঙ্গবন্ধু মোমোরিয়াল হাসপাতালের ১৯ জন নার্সসহ ৩৪ জনকে চাকরিচ্যুত করায় এর প্রতিবাদে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানের নার্স ও কর্মচরীরা।

ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) অধীনে পরিচালিত হাসপাতালটির কর্মীরা ২৬ এপ্রিল রবিবার সকাল থেকে হাসপাতালের সামনে অবস্থান নেয়।

গত ৮ এপ্রিল ১৯ জন নার্স, ১৫ জন আয়া ও পরিচ্ছন্নতাকর্মীর চাকরিচ্যুতির নাম উল্লেখ করে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি জারি করে প্রতিষ্ঠানটি।

চাকরিচ্যুত নার্স রেহানা আক্তর জানান, 'আমরা দীর্ঘদিন ধরে চাকরি করে আসলেও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা দেখিয়ে হঠাৎ করে তদের চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।'

এমন সংকটকালীন সময়েও তাদের পরিবারের কথা মোটেও চিন্তা করেনি তারা। তাই বাধ্য হয়েই তারা আন্দোলনে নেমেছেন।

ইউএসটিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মানিক মিয়া বলেন, 'হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মনীতির তোয়াক্কা না করে পরিকল্পিতভাবে ৩৪ জনকে চাকরিচ্যুত করে। এছাড়া এ প্রতিষ্ঠানের আরও অনেক কর্মচারীকে পদোন্নতি না দিয়ে উল্টো ডিমোশন দিয়ে বিভিন্ন জায়গায় বদলি করেছে। কর্তৃপক্ষের এমন অনৈতিক সিন্ধান্তে আমরা আন্দোলনে নেমেছি।'

তিনি আরো বলেন, 'চাকুরিচ্যুতদের স্বপদে বহাল এবং বদলি আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে।'

বাংলাদেশ বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের উপপরিচালক নাছির উদ্দিন বলেন, আন্দোলনরত কর্মীদের সঙ্গে আমরা আলোচনা করে এর সমাধান করবো।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা