সারাদেশ

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফের শ্রমজীবী মানুষের ঢল

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

চাকরি বাঁচাতে করোনা পরিস্থিতির মধ্যে ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুরের নিজ নিজ কর্মস্থলে ছুটছেন শ্রমজীবী মানুষ। কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে আজ রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকে ছিলো শ্রমজীবী মানুষের ঢল।

তবে সড়কে গণপরিবহন না থাকায় বৃষ্টির মধ্যে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহন পাল্টে কর্মস্থলে ছুটছেন।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, 'সকাল থেকে প্রচুর মানুষ ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। ফেরিতে ছিলো প্রচণ্ড ভিড়। শতশত শ্রমজীবী মানুষ নদী পার হয়ে কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।'

নদী পাড় হয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। বন্ধ রয়েছে গণপরিবহন, তাই বাধ্য হয়ে ছোট ছোট যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন। এতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম বলেন, গণপরিবহন বন্ধ রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫০০ পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান পারাপার করেছি। রাতেই ট্রাকগুলো বেশি পাড়াপাড় হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা