সারাদেশ

বেতন পেলেন সাকিবের অ্যাগ্রো ফার্মের শ্রমিকরা

সাতক্ষীরা প্রতিনিধি:

অবশেষে নানা নাটকীয়তার পর নিজেদের বেতন-ভাতা বুঝে পেল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে প্রতিষ্ঠিত সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের শ্রমিকরা।

২২ এপ্রিল বুধবার বিকেলে ফার্মের ১৫০ জন শ্রমিকের বেতনের যাবতীয় পাওনা ১৯ লাখ ৫৪ হাজার টাকা পরিশোধ করা হয়। যার সম্পূর্ণটাই সাকিব আল হাসানের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানা যায়।

দেশ সেরা এই অলরাউন্ডারের পক্ষ থেকে সেখানে শ্রমিকদের পাওনা পরিশোধ করেন সাতক্ষীরা জেলা ফুটবল ফেডারেশন ও সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক ও চিংড়ি বাংলা একাডেমির তিনজন কর্মকর্তা।

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স জানান, শ্রমিকদের আন্দোলনের বিষয়টি মিডিয়ায় আসলে ঢাকা থেকে একজন ক্রীড়া ব্যক্তিত্ব সাতক্ষীরা জেলা ফুটবল ফেডারেশন ও সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি দেখভাল করার অনুরোধ জানান।

নির্দেশনা পেয়ে খন্দকার আরিফ হাসান প্রিন্স সাকিবের কাঁকড়া ফার্মে গিয়ে ১৫০ জন শ্রমিককে তাদের পাওনা বুঝিয়ে দেন। এসময় সেখানে ফার্মের তত্ত্বাবধায়ক সগীর হোসেন পাভেল ও ম্যানেজার সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে আইলা বিধ্বস্ত এলাকার মানুষের কর্মসংস্থানের কথা চিন্তা করে বুড়িগোয়ালিনীতে রপ্তানিমুখী কাঁকড়া ফার্ম গড়ে তোলেন সাকিব। গত ৪ বছর ভালোই চলছিল ফার্মটি। কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাঁকড়া রপ্তানি বন্ধ হয়ে যায়।

এরমধ্যে গত জানুয়ারিতে সর্বশেষ বেতন পেয়েছিলেন সাকিবের কাঁকড়া ফার্মের শ্রমিকরা। এর মধ্যে শ্রমিকদের বকেয়া পরিশোধের জন্য কয়েকবার তারিখও পরিবর্তন করে ফার্ম সংশ্লিষ্টরা। সর্বশেষ ৩০ এপ্রিল বকেয়া পরিশোধের জন্য সময় নিয়েছিল তারা। কিন্তু হঠাৎ ২০ এপ্রিল বকেয়া পরিশোধের দাবিতে ফার্মের সামনে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।

যদিও শ্রমিকদের পাওনার বিষয়ে কিছুই জানতেন না বলে জানান সাকিব আল হাসান। যা তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা