সারাদেশ

সুন্দরবনে রেড এলার্ট জারি

করোনাভাইরাসের কারণে পর্যটন শুণ্য সুন্দরবন। এই সুযোগে হরিণ শিকারিরা তৎপর হয়ে উঠেছে। সুন্দরবনে হরিণ শিকারিচক্রের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পূর্ব সুন্দরবনে রেড এলার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। বনরক্ষীদের সকল প্রকার ছুটি বাতিল করা হয়েছে।

এর মধ্যে সুন্দরবন থেকে বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, করোনার প্রভাবে সারাদেশ যখন স্থবির তখন সুন্দরবনে সক্রিয় হয়ে উঠেছে একাধিক চোরা শিকারিচক্র। তারা সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকারের অপরাধে মেতে উঠেছে। চলতি মাসে বনের বিভিন্ন স্থান থেকে হরিণ ধরার বিপুল পরিমাণ নাইলনের দড়ির ফাঁদ উদ্ধার করা হয়েছে। তবে কোন শিকারিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। এসব ঘটনায় বন আইনে ৩ টি মামলা রেকর্ড করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন জানান, পূর্ব সুন্দরবনে রেডএলার্ট জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে সব কর্মকর্তা-কর্মচারির ছুটি। জোরদার করা হয়েছে বনরক্ষীদের টহল।

তিনি আরো বলেন, হরিণ শিকারিচক্র তৎপর হলেও বনরক্ষীদের কঠোর নজরদারির কারণে তারা সফল হতে পারছে না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা