সারাদেশ

সেই ভিক্ষুক পেলেন প্রধানমন্ত্রীর উপহার

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে কর্মহীনদের জন্য ১০ হাজার টাকা অনুদান দেয়া ভিক্ষুক নাজিম উদ্দিনকে জেলা প্রশাসনের পক্ষ দেয়া হলো সংবর্ধনা। এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে উপহার স্বরূপ সরকারি জমিতে একটি ঘর, জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি দোকান ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার ভরণ-পোষণ এবং চিকিৎসার দায়িত্ব নেয়া হয়।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব কথা জানান জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

জেলা প্রশাসক বলেন, 'নাজিম উদ্দিন ঘর নির্মাণের জন্য ভিক্ষাবৃত্তি করে দুই বছরে ১৫ হাজার টাকা জমান। সেখান থেকে দেশের এই ক্লান্তিলগ্নে ১০ হাজার টাকা উপজেলা প্রশাসনের করোনা তহবিলে জমা দেয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা প্রদান করা হলো।

অনুষ্ঠানে প্রথমে নাজিম উদ্দিনকে উত্তরীয় পরিয়ে দেন জেলা প্রশাসক এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার রুবেল মাহমুদ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আশরাফুল আলম রাসেল, শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খায়রুল কবির সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিক্ষুক নাজিম উদ্দিন বলেন, আমি আগে দিনমজুরের কাজ করে সংসার চালাতাম। পরে পঙ্গু হয়ে যাওয়ার ফলে ভিক্ষাবৃত্তি করে সংসার চালাই। আমার স্ত্রী আবেদা খাতুনও পঙ্গু। আমার পরিবারে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২১ এপ্রিল) ভিক্ষাবৃত্তি করে নিজের জমানো ১০ হাজার টাকা করোনায় বিপর্যস্ত কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্য ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ তহবিলে জমা দেন উপজেলার গান্ধিগাঁও এলাকার ভিক্ষুক নাজিম উদ্দিন। এ ঘটনা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়।

পরে বুধবার (২২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়ার সময় প্রধানমন্ত্রীর এসব উপহার তুলে দেয়া হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা