সারাদেশ

পানিতে ডুবে প্রাণ গেল ৩ বোনের

কুড়িগ্রাম প্রতিনিধি: পানিতে পড়ে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো, অপু মিয়ার মেয়ে সেফালী (৫), সাদ্দাম হোসেনের মেয়ে সাদিয়া (৫) ও জহুরুল ইসলামের মেয়ে জেসমিন (৫)। তিন শিশুই সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।

এলাকার বাসিন্দা আব্দুল মালেক জানান, বাড়ির সঙ্গে লাগোয়া সংকোষ নদীর একটি ছড়া বা শাখা ডোবাতে পরিবারের অজান্তে গোসল করতে যায় শিশুরা। সেখানে গভীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরে অনেকক্ষণ তাদের খোঁজ না পাওয়ায় অভিভাবকরা আশপাশে খুঁজতে বের হন। এসময় নিহত সাদিয়ার বাবা সাদ্দাম হোসেন পানিতে দুই শিশুর লাশ ভাসতে দেখেন। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে পানি থেকে তিন শিশুর লাশ উদ্ধার করে।

এলাকার আরেক বাসিন্দা উপেন্দ্র নাথ বলেন, তিন শিশুর মধ্যে সাদিয়া এবং জেসমিন সম্পর্কে চাচাতো বোন এবং সেফালী তাদের ফুপাতো বোন হয়। পাশাপাশি বাড়ি হওয়ায় তারা তিনজন সারাদিন এক সঙ্গে থাকত, খেলাধুলা করত। এই তিন শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ...

নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, কী কারণ

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার (২২ মে) রাতে ফেস...

অগণতান্ত্রিক ধারার গণতন্ত্র

একটি প্রশ্ন মনে প্রায়শই জাগে, বাঙালি বা বাংলাদেশি...

হামে শিশুমৃত্যু থামছেই না

দেশে হাম ও উপসর্গে শিশুমৃত্যু থামছেই না। পরিস্থিতি...

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেপ্তার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তার...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক...

অভিযোগপত্র জমা, শুনানি ১ জুন

ঢাকার পল্লবীর সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা