সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে পুকুরে ডুবে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরার পাইটি এলাকায় পুকুরের পানিতে ডুবে নিলুফা বেগম (৫০) নামে ১ নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মবিন চৌধুরীর বাসায় অভিযান

নিহত নারী, ডেমরা থানার পাইটি এলাকার মোস্তফা কামালের স্ত্রী।

নিহতের স্বামী মোস্তফা কামাল বলেন, আমার স্ত্রী দুপুরে বাড়ির সামনে পুকুরে ওজু করতে গিয়েছিলো। এরপর ঘাটে ওজু করার সময় অসাবধানতাবশত পানিতে পা পিছলে পড়ে ডুবে যায়। এর পরে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান আমার স্ত্রী আর বেঁচে নেই।

আরও পড়ুন: ট্রাফিক আইনে ১২৫৪ মামলা

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা