সারাদেশ

ঝালকাঠি থেকে বামনা পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের সুপারিশ করা হবে

নিজস্ব প্রতিনিধি, ঝালকাছি: ঝালকাঠির কাঁঠালিয়ায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেছেন- ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিষখালী নদীর ঝালকাঠি থেকে বামনা পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে।

শনিবার দুপুরে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পশ্চিম আউড়া গ্রামের আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শকালে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, সরকার সব সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং থাকবে। তাদের সহযোগিতায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ডা. এনামুর রহমান নবনির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো ঘুরে দেখেন। সেখানে বসবাসকারীদের খোঁজখবর নেন এবং কথা বলেন। এ সময় আশ্রয়কেন্দ্রে বসবাসকারীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন মানুষদের জন্য ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা তা বাস্তাবায়ন করছি। কাঁঠালিয়ায় অত্যন্ত সুন্দরভাবে ঘরগুলো তৈরি করা হয়েছে, যারা এখানে বসবাস করছেন তারাও খুশি। সুতরাং সরকারের এ প্রকল্প সফল হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী সঙ্গে ছিলেন কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আবদুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় ও কেন্দ্রীয় ছাত্রলীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইমরান জোমাদ্দার।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা